গেমস টেনিসের এককে জেরিন জলির স্বর্ণ

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:২০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস টেনিস ইভেন্টে মেয়েদের একক লড়াইয়ে স্বর্ণপদক জয় করেছেন বিকেএসপির জেরিন সুলতানা জলি। গতকাল বিকালে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে মেয়েদের একক ফাইনালে জেরিন সুলতানা জলি ঝালকাঠির সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ব্রোঞ্জ পদক পেয়েছেন বাগেরহাট জেলার আফ্রানা ইসলাম প্রীতি। পদক তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম। গতকাল ছেলে ও মেয়েদের একক, দ্বৈত, মিশ্রসহ  ২৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শনিবার মেয়েদের দ্বৈত বিভাগে স্বর্ণ পেয়েছেন বিকেএসপির ঈশিতা আফরোজ ও জেরিন সুলতানা জলি জুটি, রৌপ্য পেয়েছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি এবং ব্রোঞ্জ পেয়েছেন মাসুদা ও সাদিয়া।