জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের প্রথম জয়

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:২১

স্পোর্টস রিপোর্টার

গতকাল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেয়েছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরেন্দ্র নর্থ জোনকে ৩ উইকেটে পরাজিত করেছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করেছিল বরেন্দ্র নর্থ জোন। জাকারিয়া ৬৪, অধিনায়ক নাঈম আহমেদ ৫৪, ফাহিম হাবিব ২৩, রাহানুর ২৩, জিহাদুল হক ২১ রান করেন। জবাবে ৪৫.১ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান তুলে ম্যাচ জিতে নেয় জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। দলের পক্ষে জিসান আলম ৭১, অধিনায়ক আমির হোসেন ৬০, মনির হোসেন অপরাজিত ৫২, সানজিদুর অপরাজিত ১১ রান করেন।