সংসদ সদস্য শিবলী সাদিক শ্যুটিংয়ে পদক জিতলেন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:২২

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের শ্যুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত শ্যুটিংয়ের স্কিট প্রতিযোগিতায় গত রবিবার ৭৪ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতে নেন দিনাজপুর রাইফেল ক্লাবের এই শ্যুটার। সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের ক্রীড়াঙ্গন ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টার সবচেয়ে বড় মঞ্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এই গেমস অর্থবহ হলেই জাতির পিতার প্রতি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন সম্ভব হবে।