ইত্তেফাক রিপোর্ট
ওয়েবিনার, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অ্যাবকার অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমেদ ও ঢাকাস্থ চীনা দূতাবাসের নিযুক্ত মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। অ্যাবকার আহ্বায়ক ড. মো. সাহাব উল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এ এম মুজাহিদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মিস জুলিয়া ইয়ু ঝু, অ্যাবকার প্রিপারেটরি সেক্রেটারিয়েট (পিএস) সদস্য ড. মো. শফিকুল ইসলাম ও ডা. মো. আবু কাওছার স্বপন।

