মাদারীপুর জেলা কারাগারে গত রবিবার রাতে আয়নাল শেখ (২৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের নুরুল হক শেখের ছেলে।
জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, রাজৈর থানার একটি চুরির মামলায় আয়নাল শেখ গত ২০ ডিসেম্বর জেলা কারাগারে আসেন। রবিবার রাত আড়াইটার দিকে তিনি বমি ও পায়খানা করলে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক ঘণ্টা পরে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বাবা নুরুল হক শেখ জানান, আয়নাল শেখ অত্যন্ত মাদকাসক্ত ছিলেন এবং তার চার স্ত্রী রয়েছে। এর আগেও তিনি চার বার জেলে ছিলেন।
