চুপ থাকবেন না জর্ডানের গৃহবন্দি প্রিন্স হামজা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০০:২৫

জর্ডানের গৃহবন্দি প্রিন্স হামজা বলেছেন, সেনাবাহিনী তাকে চুপ থাকার যে নির্দেশনা দিয়েছে তা তিনি মানবেন না। তার এক অডিও বার্তা গতকাল প্রকাশ করেছে দেশটির বিরোধীদল। এতে তিনি বলেন, ‘আমাকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে, টুইট করা যাবে না, পরিবারের সদস্য ছাড়া কারো সঙ্গে সাক্ষাত্ করাও যাবে না। কিন্তু এই নির্দেশনা আমি মানব না।’ রবিবার জর্ডানের উপ-প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রিন্স হামজা সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাই তাকে গৃহবন্দি করা হয়েছে।—আলজাজিরা