‘ইসলামী শরিয়তের আলোকে মামুনুল হকের বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রাতির কোনো অবকাশ নেই।’ এমনটি বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক গত শনিবার একজন নারীসহ সোনারগাঁওয়ের একটি রিসোর্টে গিয়েছিলেন। এরপর সেখানে নানা ঘটনার পরে প্রশ্ন উঠে ঐ নারী তার স্ত্রী কি না বা তাদের বিয়ে যথাযথভাবে হয়েছে কি না। এমন প্রশ্নসহ সার্বিক বিষয়ে হেফাজতে ইসলাম জরুরি বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এমন বক্তব্য দিল।
গতকাল সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক জামিয়া রাহমানিয়ায় অনুষ্ঠিত হয়। নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ পির সাহেব মধুপুরী সভাপতিত্ব করেন এই সভায়। সভায় নেতৃবৃন্দ বলেছেন, ‘দেশের যে কোনো নাগরিক তার স্ত্রী-পরিবার নিয়ে যে কোনো স্থানে যাওয়ার অধিকার রাখে। কিন্তু মাওলানা মামুনুল হকের মতো পরিচিত ও সম্মানিত ব্যক্তির ওপর সন্ত্রাসীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অভিযুক্তদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
তারা আরো বলেন, জাতীয় সংসদে একজন নাগরিকের ব্যক্তিগত বিষয়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা জনগণ কখনোই আশা করেনি। আমরা এ বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাই।’ নেতবৃন্দ আরো বলেছেন, গত ২৬, ২৭, ২৮ মার্চ বায়তুল মুকাররম, হাটহাজারী, ?ব্রা??হ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জসহ সারা দেশে হেফাজতকর্মী ও প্রতিবাদী মানুষের ওপর হামলা করা হয়েছে। এতে ব্রা?হ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন শাহাদাত্ বরণ করেছেন। এসব হত্যাকাণ্ড ও হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সারা দেশের বিভিন্ন স্থানে আমাদের অসংখ্য কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
তারা বলছেন, ‘হেফাজত নেতাকর্মীদের বাসায় বাসায় হয়রানি এবং মাদ্রাসাসমূহে হামলা ও হয়রানির ঘটনা ঘটছে, তা বন্ধ করতে হবে। শহিদ পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হেফাজতের কেন্দ্রের পক্ষ থেকে একটি টিম শিগিগরই ব্রা?হ্মণবাড়িয়া ও হাটহাজারীতে সফর করবে এবং হতাহতের একটি প্রতিবেদন তৈরি করবে।
সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আবুল কালাম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফুজুল হক, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাসান জামিল, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, সহপ্রচার সম্পাদক ফয়সাল আহমদ, সহঅর্থ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, ঢাকা মহানগর সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
