বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৫৬

বাধন চন্দ্র রায়, শিক্ষার্থী

সুপ্রিয় বন্ধুরা, যে কোনো বিষয়ে তোমরাও বাধনের মতো নিজে নিজে প্রশ্ন ও উত্তর লিখে পাঠিয়ে দাও নিম্নের ঠিকানায়:

[email protected]

১১। বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করেন কে এবং কত সালে?

উত্তর:ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোটিয়াম, ১৯৮৯ সালে।

১২। ভূমিকম্প বলয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কী কী দ্বারা বর্ণনা করেছেন?

উত্তর:প্রলয়ঙ্করী, বিপজ্জনক, লঘু।

১৩। প্রলয়ঙ্করী বলয়ে কোন স্থানগুলো রয়েছে?

উত্তর:বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

১৪। বিপজ্জনক বলয়ে কোন স্থান রয়েছে?

উত্তর:ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, রাঙ্গামাটি।

১৫। জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা কত থাকে?

উত্তর:২৪.৪ ডিগ্রি।

১৬। কোন ঋতুতে আকাশ স্বচ্ছ, নির্মল ও মেঘমুক্ত থাকে?

উত্তর:শীত ঋতুতে।

১৭। ভারতের মোট বৃষ্টিপাত কত?

উত্তর:৭৫%।

১৮। শরত্ ও হেমন্ত কালে ভারতের কোন জায়গায় বেশি বৃষ্টি হয়?

উত্তর:পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা, মেদিনীপুর।

১৯। ভারতের পশ্চিমবঙ্গে আশ্বিনা ঝড় বলা হয় কাকে?

উত্তর:ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হওয়াকে।

২০। মিয়ানমারে বর্ষাকালে কোথায় ২০০ সে.মি. পর্যন্ত বৃষ্টি হয়?

উত্তর:আরাকান ও টেনাসেরিমে।

২১। মিয়ানমারের জলবায়ু নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কী রকম থাকে?

উত্তর:অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিহীন