তা র কা ব চ ন

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১:১৪

সত্যি বলতে কী, নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। আমি সবসময় বলে এসেছি, সিনেমার জন্য আমি এখনো অনেক ছোট। সিনেমায় কাজ করতে হলে আরও অনেককিছু শিখতে হবে। যেহেতু বঙ্গবন্ধুর বায়োপিকের মতো একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে না। আমিও চাইনি। এই ধরনের একটি ছবিতে অভিনয়ের পর পরের ছবি নিয়ে অবশ্যই অন্যরকমভাবে ভাবতে হবে। সেই ধরনের আয়োজন হতে হবে, সামাজিক কমিটমেন্ট থাকতে হবে। তবে গল্প, উপন্যাস পড়তে পড়তে আমার হরর এবং থ্রিলারের প্রতি আগ্রহ জন্মেছে। এই ধরনের চরিত্রে কাজ করার খুব ইচ্ছা। এমন কোনো সুযোগ পেলে আমি নিজেকে উজাড় করে দিতে চাই, হোক তা ছোটপর্দা কিংবা বড়পর্দা।

 

চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে অভিনেত্রী সাবিলা নূর