আজ অ্যামাজন প্রাইমের সাবস্ক্রাইবাররা ৭টি ছবি এই প্লাটফর্মে নতুন পাবেন। সেক্ষেত্রে ছবিগুলো আপনাদের না দেখা থাকলে দেখে নিতে পারেন। মূলত এই করোনাক্রান্ত দিনে দর্শকদের ঘরে রাখতেই গত ৩ দশকের জনপ্রিয় হলিউড মুভি কিনতে শুরু করেছে অ্যামাজন প্রাইম। সম্প্রতি তারা তাদের লোগো ডিজাইনেও এনেছে নতুনত্ব। আজ বিশ্বের জনপ্রিয় এই প্লাটফর্মে সংযুক্ত হওয়া ছবিগুলো হলো—
গার্ল ফ্রম মনাকো (২০০৯)
হাই-রাইজ (২০১৬), পাল্স (২০০৫)
রাগনারক (২০০৯), দ্য অ্যান্সার ম্যান (২০০৯)
দ্য প্রিস্ট (২০০৯) ও ট্রলহান্টার (২০১১)
