চাই ‘করোনাগোলা’

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০০:০৯

মহামারি কিংবা দুর্ভিক্ষ নতুন কিছু নয়। অতীতেও মহামারিকে মোকাবিলা করতে হয়েছে। বর্তমানে বিশ্বে করোনা মহামারি চলছে। ১৮৭০ সালে যখন ভারতীয় উপমহাদেশ দুর্ভিক্ষের কবলে পড়ে, তখন এই দুর্ভিক্ষকে মোকাবিলা করার জন্য মানুষকে অনাহার-অর্ধাহারে থেকে বাঁচানোর লক্ষ্যে তত্কালীন ব্রিটিশ সরকারের অধীনে জেলা ও মহকুমার কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ইউনিয়ন বোর্ডগুলো ‘ধর্মগোলা’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। ধর্মগোলাতে শস্যভাণ্ডার করে পরবর্তী সময়ে তা জনসাধারণের মধ্যে বিলি করে দেওয়া হয়েছিল, যা জনগণের দুর্ভোগকে লাঘব করতে সহায়তা করে। বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা মহামারির কারণে যে খাদ্যভাব ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তা নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ‘ধর্মগোলা’র মতো আমাদের দেশে একটি করোনাগোলা প্রতিষ্ঠা করা হোক।

হামিদা আব্বাসী

শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট