বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। সোমবার রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার যোগীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে—বগুড়ার সদরের জয়পুরপাড়া এলাকার মৃত আব্দুর কুদ্দুসের ছেলে মো. আব্দুল মতিন (৪০) ও জয়পুরহাট সদরের জামালগঞ্জ এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মো. আলম হোসেন (৩৫)। আটকের সময় তাদের কাছ থেকে ৪৪০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহূত একটি পিকআপ জব্ধ করা হয়।

মঙ্গলবার র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানার যোগীতলা এলাকায় ছোবহান মেমোরিয়াল হাসপাতালের গেটের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় ঐ পিকআপের কেবিনের প্ল্যাটফরমের নিচে ইঞ্জিনের ওপর কৌশলে লুুকিয়ে রাখা ৪৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার, ঐ দুই মাদক কারবারিকে আটক ও পরিবহনের কাজে ব্যবহূত পিকআপটি জব্ধ করা হয়।