দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলকে অপসারণ করা হয়েছে। আদালতে দণ্ডিত আসামি সত্ত্বেও তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২) উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদ শূন্য ঘোষণা করা হয়। ২০১৯ সালের ৩০ মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ বছরের ৩ মার্চ দাখিলকৃত হলফনামায় ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের ভিত্তিতে তাবির হোসেন খান পাভেলকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পেয়েছেন।
