ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমাদের অবস্থা সংকটাপন্ন। তিনি বেশ কয়েক দিন ধরে হাসপাতালটির আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত মকবুল আহমাদের শারীরিক অবস্থার গতকাল মঙ্গলবার আরো অবনতি ঘটে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
