রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলার পোনাবো এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এইচ এম জসিম উদ্দীন জানান, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে অফিস কক্ষের ভেতরে গিয়ে হাত বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। গতকাল পর্যন্ত ঐ যুবকের পরিচয় জানা যায়নি।