পাবনা প্রতিনিধি
শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন পালন করা হয়েছে পাবনায়। এ উপলক্ষ্যে তার জন্মভিটা পাবনার গোপালপুর হেমসাগর লেনে স্থাপিত সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য চন্দন কুমার দত্ত, শেখ সাব্বির আহমেদ প্রমুখ। করোনাকালীন স্বল্প পরিসরের আয়োজনে সুচিত্রা সেনের জন্মদিন পালন করেন পরিষদ সদস্যরা।
