কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
গত সোমবার বিকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা নামক স্থান থেকে অবৈধভাবে পরিবহনের সময় বিদেশি প্রজাতির নানা রঙের ৩৮টি টিয়া উদ্ধার করা হয়। মঙ্গলবার এসব পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে থাকা এসব পাখিগুলো গ্রহণ করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ওয়াইল্ড রেঞ্জার মো. লুত্ফর পারভেজ।
প্রসঙ্গত, সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন গণপরিবহন তল্লাশি করার সময় ঢাকা মেট্রো ব ১৫-১১৭৭ নম্বর গাড়ি থেকে এসব পাখি উদ্ধার করে।
