নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে মাদ্রাসা পড়ুয়া এক শিশুশিক্ষার্থীকে (৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মৌলভী বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে। সে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার চেংগুছড়া গ্রামের আবুল কালামের ছেলে। ধর্ষণের শিকার শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
