গঙ্গাচড়ায় সংঘর্ষে দুই জন নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:২৩

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় মঙ্গলবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল (৫৭) ঘটনাস্থলে এবং ইউপি সদস্য আজিজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা যান। সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম টিটুল সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বহুদিন থেকে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ থানায় নেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক করে আজ বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখনো মামলা হয়নি।