শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে জয়ী সম্মিলিত পরিষদ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:২৫

চট্টগ্রাম অফিস

সম্প্রতি অনুষ্ঠিত শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন এই প্যানেলের অর্ডিনারি ক্যাটাগরিতে ১৬ জনের মধ্যে ১৪ জনই জয়লাভ করেছেন। এছাড়া এই প্যানেলে অ্যাসোসিয়েট ক্যাটাগরির আট জনই জিতেছেন। অপরদিকে শাহেদ সরওয়ার প্যানেল থেকে অর্ডিনারি ক্যাটাগরিতে কেবল তিনি নিজে এবং মোহাম্মদ আবদুল্লাহ জহির নির্বাচিত হন। এছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে কেউই জিততে পারেনি শাহেদ সরওয়ার প্যানেল থেকে। সম্মিলিত পরিষদ প্যানেলে অর্ডিনারি ক্যাটাগরিতে জিতেছেন সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী (শিমুল), ওসমান গনি চৌধুরী,  মো. আজফর আলী, মামুনুর রশিদ, এস এম মাহবুবুর রহমান, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মুনতাসির রুবাইয়্যাত, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন, মুহাম্মদ জিয়াউল কাদের, তানজিল আহমেদ রুহুল্লাহ, এস এম এনামুল হক।

এছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে জিতেছেন—ওয়াহিদ আলম, খায়রুল আলম সুজন, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার), প্রবীর সিংহ, রিয়াজ উদ্দিন খান, নজরুল ইসলাম, নাজমুল হক।