বিডার অনুমোদন ছাড়া আমদানি পুনঃ অর্থায়ন নয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

বিলম্বে পরিশোধব্যবস্থায় আমদানির ক্ষেত্রে পুনঃ অর্থায়ন কিংবা সময় বাড়ানো অনুমোদনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বিলম্বে মূল্য পরিশোধব্যবস্থায় সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধের সময় বাড়াতে কিংবা পুনঃ অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন নিতে হবে। বিডা ও বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য এ শর্ত মানতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, আমদানি দায় পরিশোধ সময় পূর্তির এক মাস আগে বিডাতে আবেদন করতে হবে। এছাড়া বিদেশি সরবরাহকারী কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান এক বছরের অতিরিক্ত সময় কিংবা উক্ত অতিরিক্ত সময়ের জন্য পুনঃ অর্থায়নসুবিধা স্থানীয় আমদানিকারককে দেবে। বিডার বেসরকারি খাতের বৈদেশিক ঋণ বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্দেশনাটি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।