সোনালী ব্যাংকে হুইসেল ব্লোয়ারস ন্যায়পাল অফিসের কার্যক্রম শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:২৫

সোনালী ব্যাংক লিমিটেডের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ও শুদ্ধাচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে ন্যায়পালের কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ন্যায়পাল কার্যক্রমের উদ্বোধন করেন। সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম কামরুল ইসলাম এফসিএ, এফসিএস হুইসাল ব্লোয়ারস ন্যায়পাল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ব্যাংকের পরিচালনা পর্ষদে গত জানুয়ারি মাসে হুইসেল ব্লোয়িং নীতিমালা-২০২১ অনুমোদিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি