মুসলমানরাও মমতার সঙ্গে নেই, হারলে তৃণমূল নিশ্চিহ্ন হবে :মোদি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:৩৮

পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারণায় এসে আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যে মুসলমানদের ভোটব্যাংক মনে করতেন মমতা ব্যানার্জি, তারাও এখন তার সঙ্গ ছাড়ছেন। তাই মমতা বারবার মুসলিমদের একজোট হওয়ার কথা বলছেন। হেরে গেলে তৃণমূল দলটাই নিশ্চিহ্ন হয়ে যাবে।

গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহারের রাসমেলার মাঠ এবং হাওড়ার ডুমুড়জলায় দুটি পৃথক নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন। এদিকে মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

কোচবিহারে প্রথম জনসভায় নরেন্দ্র মোদি বলেন, ?দিদি আপনি ভোটের ময়দানে নিজের পোস্টেই গোল করেছেন। সেমসাইড হয়ে গেছে। আপনার আচরণ দেখে একজন শিশুও বলে দেবে ২ মে আপনার সরকার বিদায় নিচ্ছে। এখন কেন্দ্রীয় বাহিনী, ইভিএম সবই আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি জনসভায় যা যা বলছেন, তা বললে আমাকেও এত দিনে নির্বাচন কমিশনের নোটিশ পেতে হতো। আপনি বলছেন মুসলিমরা একজোট হয়ে ভোট দাও। আমি যদি বলতাম হিন্দুরা জোট বেঁধে বিজেপিকে ভোট দাও, কেমন হতো ভাবুন তো? আপনি জনসমক্ষে সব মুসলমানকে এক হতে আহ্বান করেছেন। বলেছেন, সব মুসলমান এক হও, ভোট ভাগ হতে দিও না। আপনি এসব বলছেন মানে—আপনিও বুঝতে পারছেন, মুসলিম ভোটব্যাংকও আপনার হাতে নেই। মুসলিমরাও আপনার সঙ্গে নেই। আপনাকে জনসমক্ষে এসব বলতে হচ্ছে মানে আপনি ভোটে হারছেন এটা নিশ্চিত।?

পরে হাওড়ার ডুমুড়জলায় অন্য নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, নির্বাচনে হেরে গেলে মমতার দলটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ২ মে হারের পর তৃণমূল দল থাকবে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দিদির দল পোলিং এজেন্ট পাচ্ছে না।? তিনি বলেন, যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়। কিন্তু সম্মানের সঙ্গেই চেষ্টা করি। হিন্দিতে বলার সময়ও অনেক ভুল করি। বাংলা উচ্চারণে সমস্যা রয়েছে জানি। তা-ও বলি কারণ বাংলাকে সম্মান করি। এটাকে তো উত্সাহ দেওয়া উচিত। কিন্তু তা নিয়েও কটাক্ষ করেন দিদি।  অন্যদিকে ?আলিপুরদুয়ারের কালচিনিতে এক নির্বাচনি সভায় মমতা বলেন, তিনি রোজ দিদি ও দিদি বলে ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনো সমস্যা নেই। আমার গুরুত্ব রয়েছে বলেই এসব করছে।? এরপরই অভিযোগ করে মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে সন্ত্রাস করছে।