নিষেধাজ্ঞায় মিয়ানমারে গৃহযুদ্ধ বাধতে পারে : রাশিয়া

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০০:২৯

রাশিয়া সতর্ক করে দিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। গতকাল মঙ্গলবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে। ওই মুখপাত্র বলেন, মিয়ানমারের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে চলমান হুমকি এবং নিষেধাজ্ঞা দেওয়াসহ যে চাপ প্রয়োগের কথা বলা হচ্ছে তার কোনো ভবিষ্যত নেই এবং তা হতে পারে চরমমাত্রায় বিপজ্জনক। ওই মুখপাত্র আরো বলেন, মিয়ানমারের বিরুদ্ধে এমন নীতি গ্রহণ করা হলে সেখানে পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা আছে। -এএফপি