ভারতে আরো সামরিক সরঞ্জাম উত্পাদন করতে চায় রাশিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারত সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব এই তথ্য জানিয়েছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে কী ধরনের সরঞ্জাম উত্পাদন করা হবে সেই বিষয়ে কোনো তথ্য দেননি। তবে দুই পররাষ্ট্রমন্ত্রীই জানিয়েছেন, উভয় দেশের সরকার দীর্ঘদিন ধরে ভারতে রুশ সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা আমাদের উভয়ের লক্ষ্য সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়নের বিষয়ে নিশ্চিত হয়েছি। -রয়টার্স
