বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ হুহু করে বাড়ছে তখন মৃতের এই তথ্য জানা গেল। টিকা দেওয়া অব্যাহত থাকার মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।
বার্তা সংস্থা রয়টার্সের ট্যালিতে দেখা গেছে, ব্রাজিল এবং ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকাকে যেখানে করোনার নতুন ধরন পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে ২০ লাখ মানুষের প্রাণ গেছে করোনায়। আর মাত্র তিন মাসের মধ্যে মারা গেছে ১০ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যায় নেতৃত্ব দিচ্ছে ব্রাজিল। বিশ্বে প্রতি চার জনে একজন মারা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে, দেশগুলো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। ব্রাজিলে হাসপাতাল ৯০ শতাংশ রোগীতে পূর্ণ হয়ে গেছে।
ভারতে সোমবার করোনা ভাইরাসে সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে যেখানে শপিংমল, দোকানপাট, সিনেমা, বার, রেস্তোরাঁ এবং প্রার্থনার স্থান বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে ৫১টি রাষ্ট্র আছে যেখানে ১১ লাখের বেশি মানুষ মারা গেছে। ইউরোপের করোনা ভাইরাসের ৬০ শতাংশ মারা গেছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি এবং জার্মানিতে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি মারা গেছে ৫ লাখ ৫৫ হাজার, যেখানে বিশ্বের মোট মৃত্যুর ১৯ শতাংশ।
