ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে সব ক্রিকেটারকেই নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। যা সম্পূর্ণ করে ড্যান্সের মাধ্যমে উদযাপন করেছেন বিশ্বের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।
বুধবার (৭ এপ্রিল) শেষ হয়েছে তার সেই কোয়ারেন্টিন। এবার তিনি বাইরে যেতে পারবেন, অনুশীলন নামতে পারবেন দলের সঙ্গে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি ভিডিও আপ করেছেন। যেখানে ক্যাপশন লিখেছেন, ‘যখন আপনি শেষ পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হন। আনন্দটা কি আমি ফ্লোরে নেচেই শেষ করে দেব?’
When you’re finally out of quarantine! Did I killed it on the dance floor? ???????? #PunjabiDaddy #SmoothCriminal ????????????????????
Posted by Chris Gayle on Wednesday, April 7, 2021
আইপিএলের ১৪ তম আসরে ক্রিস গেইল খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। গত মৌসুমেও পাঞ্জাবের হয়ে সংযুক্ত আরব আমিরাতে মাঠ মাতিয়েছেন তিনি। শুরুতে দলে জায়গা না পেলেও দ্বিতীয় ধাপে তাকে দলে নেওয়া হয়। জায়গা দেওয়া হয় তিন নম্বরে। ওই পজিশনেও দুর্দান্ত ঝড় দেখিয়েছেন গেইল।
ইত্তেফাক/এসআই
