মেক্সিকোতে কফিনে করে প্রার্থীর নির্বাচনি প্রচারণা

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৪৮

এএফপি

মেক্সিকোতে মহামারি করোনা ভাইরাসে দেশের হাজার হাজার মানুষের মৃত্যুর এবং মাদক সংক্রান্ত সহিংসতার বিষয় তুলে ধরতে কফিনের মধ্যে প্রবেশ করে কংগ্রেস নির্বাচনের এক প্রার্থী তার প্রচারণা শুরু করেছেন। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিউদাদ রাজ্যে ইনকুয়েত্র সোলিডারিও দলের নিম্ন কক্ষের প্রার্থী কার্লোস মেয়োর্গা জানান, এর মাধ্যমে তিনি রাজনীতিবিদদের কাছে বার্তা দেন যে, তাদের উদাসীনতার কারণে মানুষ প্রাণ হারাচ্ছে।

মেক্সিকোর সীমান্ত নগরী সিউদাদ জুয়ারেজ ও টেক্সাসের এল পাসোর মধ্যবর্তী একটি সেতুর ওপর এক নির্বাচনি র্যালিতে সোনালি রঙের একটি বাক্সের মধ্যে প্রবেশ করেন। মেয়োর্গা মেক্সিকোতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে মনোযোগ আকর্ষণে তিনি এমন ব্যতিক্রমী প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পরিধান এবং ফুলের তোড়া বহন করা সহযোগীরা। মেক্সিকো হচ্ছে করোনা ভাইরাসে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম।