১১টি গান নিয়ে রাজু-সজীব দাস

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:২৪

 বিনোদন রিপোর্ট

 

দেশের স্বনাম ধন্য ১১ জন শিল্পীর গাওয়া ১১টি কালজয়ী গান নিয়ে আসছে স্বপ্নধরা স্টুডিও। ১১টি গানে কণ্ঠ দিয়েছেন দেশের স্বনামধন্য ১১ জন শিল্পী। গুণী সংগীত পরিচালক সজীব দাসের সংগীত আয়োজনে গানগুলোকে নতুন করে রেকর্ড করা হয়েছে। সম্পূর্ণ নতুন আয়োজনে গানগুলোকে নতুন করেই সবার সামনে উপস্থাপন করা হবে।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, মিলন মাহমুদ, সন্দীপন দাস, লিজা, বিউটি, কেয়া রহমান, সফি মণ্ডল, পুস্পিতা, লায়লা, ঈশিতা ও আর জে রাজু।

ফাহমিদা নবী বলেন, ‘রাজুকে আমি চিনি বহুদিন থেকে। ওর এই প্রজেক্টটা সত্যি অসাধারণ হয়েছে। আমার খুবই ভালো লেগেছে কাজ করে। বাকিটা শ্রোতাদের জন্য তোলা থাকলো।’

সম্প্রতি ঢাকার একটি শুটিং হাউজে শেষ হয়েছে স্টুডিওর ভিডিও শুটের কাজ। কথা হয় এই প্রজেক্টের ডিরেক্টর আর জে রাজুর সঙ্গে। তিনি বলেন, ‘এই প্রোজেক্ট আমার একটি স্বপ্নের প্রোজেক্ট। বহুদিন ধরে আস্তে আস্তে কাজটি গুছিয়ে নিয়ে করেছি। সবাই খুবই আন্তরিকভাবে কাজটি করেছেন।’ খুব জলদি হাউজফুল এন্টারটেইনমেন্টের নিজেস্ব ইউটিউব চ্যানেলে গানগুলোকে অবমুক্ত করা হবে।