শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩১৮তম সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:২৮

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৮তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছুসংখ্যক পরিচালক সভায় ডিজিটাল প্ল্যাটফরমে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, পরিচালক আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ গোলাম কুদ্দুস, জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক একরামুল হক এবং নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের এমডি ও সিইও এম শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি