নতুন বই

একদা যুবকের ফিরে না আসার গল্প

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:২৯

সাব্বির খান

তাম্রলিপি প্রকাশনা সংস্থা

প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রি, অলংকরণ: সঞ্জিব সাহা

মূল্য : ১৩৫ টাকা

লেখক ও সাংবাদিক সাব্বির খান ইতিপূর্বে তিনটি প্রবন্ধ আর একটি সাক্ষাত্কারভিত্তিক বই গ্রন্থাকারে প্রকাশ করলেও ‘একদা যুবকের ফিরে না আসার গল্প’ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটির নামকরণ হয়েছে এতে প্রকাশিত কবিতাগুলোর মধ্যে একটা বিশেষ কবিতার শিরোনাম থেকে। কবিতাটি লেখা হয়েছিল আশির দশকের শেষের দিকে। জাতির একটা প্রজন্মের ৯টি বছর নির্বিচারে নষ্ট করেছিল এক স্বৈরাচারি শাসক। সেই প্রজন্মটি কখনো দুচোখ এক করতে পারেনি; ঘুমোতে পারেনি ৯টি বছর। একটি প্রজন্মকে দিকহীন করা হয়েছিল বারবার, যখন-তখন, উর্দির খেয়াল-খুশিতে। স্কুল-কলেজগুলো বন্ধ হলেই তখন বলা হতো—‘এরশাদ

ভ্যাকেশন’। সাব্বির খান সেই প্রজন্মেরই সন্তান। সে সময়ে লেখা ‘একদা যুবকের ফিরে না আসার গল্প’ কবিতাটির শিরোনামেই তিনি কবিতামালা সাজিয়েছেন নতুন বইয়ের মলাটে! কবি মুহম্মদ নূরুল হুদা এ কাব্যগ্রন্থ প্রসঙ্গে লিখেছেন—কবিতার মূল উপাদান, বিষয় শৈলী সুন্দর, সত্য ও সৃষ্টিকুশলতা তা তিনি (সাব্বির খান) আয়ত্ত করেছেন শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ বিন্যাসের মাধ্যমে।