হূদেরাগ ঝুঁকি কমাতে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার দাবি

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে সংশ্লি­ষ্ট প্রবিধানমালা অতিসত্ত্বর চূড়ান্ত এবং বাস্তবায়নের দাবি জানিয়েছে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনটির পক্ষে থেকে বলা হয়েছে, হূদেরাগ ও তা থেকে অকাল মৃত্যুর ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে ২০২৩ সালের মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ থেকে শিল্প উত্পাদিত ট্রান্সফ্যাট নির্মূল করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে ট্রান্সফ্যাট মুক্ত বাংলাদেশ গড়তে একটি খসড়া প্রবিধানমালা জনসাধারণের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ৫ মে  পর্যন্ত এই প্রবিধানমালার ওপর মতামত প্রদানের সুযোগ রয়েছে।

নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। দ্রুততম সময়ের মধ্যে এই প্রবিধানমালা চূড়ান্ত এবং বাস্তবায়ন করতে হবে।

ট্রান্স ফ্যাটি এসিড (টিএফএ) বা ট্রান্সফ্যাট স্বাস্থ্যের জন্য একটি ক্ষতিকর খাদ্য উপাদান। মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ উচ্চহারে হূদেরাগ, হূদেরাগজনিত মৃত্যু, স্মৃতিভ্রংশ এবং স্বল্প স্মৃতিহানি  জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০২০ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সফ্যাট-ঘটিত হূদেরাগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।