বরিশালে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৩৫

বরিশাল অফিস

বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে এক ও আইসোলেশন ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ওয়ার্ডে ভর্তি ১৫ জনের নমুনা পরীক্ষায় আট জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ছাড়পত্র পেয়েছেন মাত্র দুই জন। ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ভর্তি হয়েছেন।

গতকাল বুধবার বরিশাল শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন ২৬ জন।

এছাড়া আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৯৩ জন। বুধবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ১৪৬ ও আইসোলেশন ওয়ার্ডে ৩৬১ জনসহ মোট ৫০৭ জন মৃত্যুবরণ করেছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১১ ব্যক্তি।