শোক সংবাদ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৩৬

আবুল হাসেম বেপারী

ভাণ্ডারিয়া উপজেলার ২ নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চরখালী বায়তুল নুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী আবুল হাসেম বেপারী (৮৪) গতকাল বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর নিজের প্রতিষ্ঠিত জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট ব্যবসায়ী এবং মরহুমের ভাগনে মো. খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্যসচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টি-জেপির সমর্থক গোষ্ঠীর নেতা  মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, নদমুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এমরান তালুকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় শরিক হন। জানাজা পরিচালনা করেন ঐ মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেপির প্রেসিডিয়াম সদস্য এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য তারিন হোসেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক মো. মনিরুল হক মনি জোমাদ্দার, মাহিবুল হোসেন মাহিম, মো. গোলাম সরওয়ার জোমাদ্দার ছাড়াও বিশিষ্টজনরা।