লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ডলু খালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বোয়াল মাছ। মঙ্গলবার বিকালে মাছটি সাবেক ইউপি সদস্য মো. সোহেল উদ্দিনের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি আত্মীয়স্বজনের মধ্যে বিতরণ করেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে শখের বসে জাল নিয়ে পার্শ্ববর্তী ডলু খালে মাছ ধরতে যান। ডলু খালে জাল ফেলার পর জাল টান মারলে বুঝতে পারেন ভারী কিছু একটা জালে আটকা পড়েছে। জাল টেনে খালের পাড়ে তুলতেই দেখা যায় বড় একটি বোয়াল মাছ। মাছটি কেটে আত্মীয়স্বজনের মধ্যে বিতরণ করা হয়েছে।
