জয়পুরহাট প্রতিনিধি
রোপা আমন ও আলুর ভালো ফলনের পর জেলার কৃষকরা এখন বোরো খেতের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ৬৯ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৬৮ হাজার ৭৪৫ হেক্টর জমিতে। বিএডিসি কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ সরবরাহের ব্যবস্থা করেছে। উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে বিআর-২৮, ২৯, ১৬ ও ৫৪ জাতের ধান। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম মেফতাহুল বারি জানান, মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করা হচ্ছে।
