শ্যামনগরে হরিণের চামড়া জব্দ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৩

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা একটি হরিণের চামড়া জব্দ করেছেন। গত মঙ্গলবার গভীর রাতে আবাদ চণ্ডীপুর (খোসালখালী) গ্রামে আলফার উদ্দিন মল্লিকের ঘরের পাশ থেকে চামড়াটি জব্দ করা হয়। কদমতলা বন স্টেশন কর্মকর্তা (এসও) আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ ব্যক্তির ঘরের পাশ থেকে লবণ মাখানো অবস্থায় একটি হরিণের চামড়া জব্দ করা হয়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, তদন্ত চলছে।