প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৪

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সিরাজ নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ এস এম মুক্তারুজ্জামান জানান, ঐ প্রতারক প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিবের পরিচয় দিয়ে বিভিন্নজনকে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছে। সম্প্রতি নীলফামারী উত্তরা ইপিজেডের দেশবন্ধু শিল্পকারখানায় ফোন করে তার এক  লোককে চাকরি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টির অনুসন্ধান চালিয়ে শিল্পপ্রতিষ্ঠানটি প্রতারককে চিহ্নিত করে। পরে নীলফামারী থানায় মামলা দায়ের করে। ঐ মামলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।