সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
আজ বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় ১৪৪ ধারা জারি করেছে সিরাজদিখান উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল সুপার মার্কেটসংলগ্ন এলাকা, নিমতলা বাসস্ট্যান্ড, আওলাদ সুপার মার্কেট ও আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম। তিনি জানান, প্রতিবাদ সভা, করোনা প্রাদুর্ভাব, সরকারি বিধিনিষেধ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এ আদেশ জারি করা হয়েছে।
