ইত্তেফাকের ইকোনমিক এডিটর জামাল উদ্দীনের পিতার মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:৩১

দৈনিক ইত্তেফাকের ইকোনমিক এডিটর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জামাল উদ্দীনের পিতা সমাজসেবক মো. নজরুল ইসলাম (৮৬) গত মঙ্গলবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন নিউমোনিয়াজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর জানাজার পর নোয়াখালীর বেগমগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নজরুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ নানান সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

জামাল উদ্দীনের পিতার মৃত্যুতে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।