বেগম আখতারুন্নাহার বেবীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:৩৮

গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা এবং অন্যতম পরিচালক বেগম আখতারুন্নাহার বেবীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। মরহুমার ২৫০ পশ্চিম ধানমন্ডি, রোড-১৯, মধুবাজার নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া নারিন্দা মশুরীখোলা শাহ সাহেবের বাড়ি দরবার শরিফে মরহুমার মাজার-সংলগ্ন এতিমখানা ও হেফ্জখানায় কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।