উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশ খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি তার ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি দেশের অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন। গতকাল দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া এই তথ্য জানায়। সম্প্রতি বিশেষজ্ঞরা সতর্ক করে দেন যে, দেশে করোনা ভাইরাসের কারণে শাটডাউনের ফলে অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। এরপরই কিম জং উন নিজের দেশ নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করলেন। —আলজাজিরা
