নাভালনিকে ধীরে ধীরে হত্যা করতে চায় রাশিয়া :অ্যামনেস্টি

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:৩০

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি বলেছে, রাশিয়ার বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে ধীরে ধীরে হত্যার দিকে নিয়ে যাচ্ছে। গতকাল বুধবার সংগঠনটি অভিযোগ করেছে যে, তাকে প্রকৃত চিকিত্সা দেওয়া হচ্ছে না। তাকে চিকিত্সার সুযোগ দেওয়া হচ্ছে না। সংগঠনের মহাসচিব অ্যাগ্নেস কাল্লামার্ড রাশিয়া, রাশিয়ার কর্তৃপক্ষ নাভালনিকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যাতে তিনি ধীরে ধীরে মারা যেতে পারেন। তার অবস্থাও গোপন করা হচ্ছে।—রয়টার্স