সিরিজ জিতল পাকিস্তান

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:৩১

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ লড়াইয়ে জিতেছে পাকিস্তান। গতকাল রাতে তৃতীয় এবং শেষ ম্যাচে পাকিস্তান ২৮ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্ক মাঠে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৭ ইউকেটে ৩২০ রান তোলে। জবাবে ৩২১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.৩ ওভার খেলে ৩ বল বাকি থাকতে ২৯২ রানে গুটিয়ে যায়। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাবর আজমের পাকিস্তান। আগের ম্যাচেও সেঞ্চুরি করা ফখর আজম গতকাল দ্বিতীয় সেঞ্চুরি (১০৪ বলে ১০১ রান) করেছেন তিনি। অধিনায়ক বাবর আজম ৮২ বলে ৯৪, ইমামুল হক ৭৩ বলে ৫৭ রান করেন।