শচীন্দ্র নাথ গাইন
সবার সাথে
তাল মিলিয়ে চলতে পারেন
কিন্তু এখন চলেন না,
সারাক্ষণই
সত্যি কথা বলতে পারেন
যান চেপে তা, বলেন না।
স্বার্থ ছাড়া
দেশের কাজে লাগতে পারেন
মনের টানে লাগেন না,
ভাব ঘুমানোর, জাগতে পারেন
ডাকলে তবু জাগেন না।
দুঃসময়ে
বেশ উপকার করতে পারেন
কিন্তু ওসব করেন না,
আর্তজনে
আশার আলো ধরতে পারেন
তবুও তা ধরেন না।
যদিও তার
ধনসম্পদ অর্থকড়ির অভাব নেই,
তথাপিও
ভালো কাজে হাত বাড়ানোর স্বভাব নেই।
