বাবার অবস্থা কিছুটা উন্নতির দিকে :রোশান হোসেন পাঠান

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৫০

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। গত ২১ মার্চ থেকে হাসপাতালটির আইসিইউতে অচেতন রয়েছেন তিনি। ইত্তেফাক পাঠকদের আমরা সবসময় আপডেট জানানোর চেষ্টা করছি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফারুকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরত্ বলেন, ‘আপনাদের সকলের প্রার্থনায় বাবার শরীর কিছুটা উন্নতির দিকে। বিকেলে (গতকাল) আমার বাবা ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন। হাতও নাড়িয়েছেন। আমি বাবা বলে ডেকেছি, তিনি সাড়াও দিয়েছেন। ডাক্তাররা বলেছেন, বাবার অবস্থা কিছুটা উন্নতির দিকে। সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। সত্যিই প্রথমদিকে বাবার শরীরের অবস্থায় ভেঙে পড়েছিলাম। আপনারা সকলে বাবার জন্য প্রার্থনা করবেন।’

 এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড়পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।