চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরো আট আইসিইউ বেড

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৩২

চট্টগ্রাম অফিস

নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরো আটটি আইসিইউ বেড যুক্ত হয়েছে। এনিয়ে এই হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ১৮ তে উন্নীত হলো। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল বৃহস্পতিবার আট বেডের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এক বছরের মধ্যে এখানে ১৮টি আইসিইউ বেড যুক্ত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এখন একটি স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. আবদুর রব, ডা. আসিফ খান প্রমুখ।