চট্টগ্রাম অফিস
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ (৭৫) গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে নগরীর আগ্রাবাদ বেপারিপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
