শেখ শাকিল মো. মনজুর কাদের
প্রগতি ইনসিওরেন্সের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের ডিএমডি শেখ শাকিল মো. মনজুর কাদের (৫৭) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তার মৃত্যুতে প্রগতি ইনসিওরেন্সের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন, ভাইস চেয়ারম্যান তাবিথ এম আউয়াল, সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও পরিচালনা পর্ষদ এবং সিইও মো. রেজাউল করিম শোক জানিয়েছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মো. মজিবুর রহমান
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দর কমিটির সাবেক সহসভাপতি মো. মজিবুর রহমান (৭৫) গত মঙ্গলবার শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
