চাটখিলের বদলকোট বাজার সড়ক বেহাল

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪১

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

সংস্কার না হওয়ায় চাটখিলের বদলকোট ইউনিয়নের বদলকোট বাজারের পশ্চিমে সেলিম পাটোয়ারীর বাড়ি থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত এলজিইডির প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, সড়কটি গত ১২/১৩ বছরের মধ্যে সংস্কার করা হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলেমান শেখ সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষে এই সড়কটি সংস্কার করা সম্ভব নয়। চাটখিল উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।